ছায়ালিপি: মন্ময় সাকিব

কাজল কানন

আধখানা ভোঁতা ব্লেডে যখন কাজ হচ্ছিলো না, তখন অনেকটা নখচেপেই নাড় কেটেছিলেন নূরজাহান দাই। জন্মের এই বয়ানটা দাইয়ের কাছেই শোনা। সেই নখর জীবন পার হতে পারিনি। অপর করতে পারিনি নাড়িছেঁড়া বেদনা। জন্ম থেকেই জীবন একটা যুদ্ধাবস্থা। তাও বোবাযুদ্ধ। তীক্ষ্ণ সূর্যের নিচে দাঁড়িয়ে ছায়া মোছার লড়াই।

খনের বচন

প্রধানমন্ত্রী তারেক রহমান, আনন্দ পেয়েছি।

 

দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আওয়াজ দিয়ে গাছ লাগানোর কথা বলেন। গাছ যখন কাটা হয় তখন আর আওয়াজ পান না। এমনই দেখে আসছি বছর বছর। তবুও বলছি- প্রধানমন্ত্রী তারেক রহমান, আনন্দ পেয়েছি।

 

লেখা পুরোনো হয় না, পুরোনো হয় পাঠ। আবার পাঠও পুরোনো হয় না, নয়া নয়া নিড়ানি দিয়ে যায় ফসলের গোড়ায়। বের হয় পাতা, থোড়, ছড়া। এই করে নয়া, নতুন হয়।

কবিতা

দাগ নম্বর

মানুষে মানুষ লিপ্ত হলে
লুপ্ত হয় কে, জানি না।
এক গাছে দুই কদম—
বিজোড় কি আমি না?

আমি থেকে আমি হইয়া…

সম্পূর্ণ পড়ুন »

আলাপ

লেখা পুরোনো হয় না, পুরোনো হয় পাঠ। আবার পাঠও পুরোনো হয় না, নয়া নয়া নিড়ানি দিয়ে যায় ফসলের গোড়ায়। বের হয় পাতা, থোড়, ছড়া। এই করে নয়া, নতুন হয়।

সম্পূর্ণ পড়ুন »

বিজ্ঞাপন

প্রকাশিত বই

যে বইয়ের পৃষ্ঠা নেই, মূলত সেগুলোই পড়েছি আমি। নিরক্ষর অর্ধাক্ষর জীবন কোনোমতে ঠেলে চলেছি। জেলে নৌকায়, কারখানার ফটকে ফটকে ভাতের চাল কুড়ানো মানুষের দ্বারা কেমন বই হতে পারে আমার জানা নেই। এছাড়া যা বই হওয়ার নয়, তার পেছনেই ছুটেছে আমার সকল প্রেম। বইগুলোতে সামান্যই আছি আমি। অসামান্য আছি অপাঠ্যে

পালকে পালকে ছেয়ে গেছে ঘর

লেখক : কাজল কানন,

প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৭

স্বত্ব: খোশনে আরা খুশি
প্রচ্ছদ : মামুন হোসাইন

উৎসর্গ…

তোমার মধ্যে আমি কে

লেখক : কাজল কানন,
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১২
প্রকাশক: ফয়সল আরেফিন দীপন
জাগৃতি প্রকাশনী
৩৩ আজিজ সুপার মার্কেট
নিচতলা, শাহবাগ,

কীটদষ্ট জল

লেখক : কাজল কানন,

প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৬

স্বত্ব: খোশনে আরা খুশি
প্রচ্ছদ : রাজীব রণন

যারা আমার ঝুঁকিবহ

পাতার কোলাহল

লেখক : কাজল কানন,

প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৭

স্বত্ব: খোশনে আরা খুশি
প্রচ্ছদ : মামুন হোসাইন

উৎসর্গ…

ভাবশাস্ত্র

গোধূলি মাড়িয়ে মাঠফেরত বাছুরটির মাতৃ-ওলান পাওয়ার অধিকারে আমি জাগরূক কি না, গাছে গাছে যে গুঞ্জন- বুনো হন্তারক হিসেবে আমার নাম তারা নেবে কি না; তাদের চোখে আমি পুঁজ আর পুঁজির পৃথিবীতে হেঁটে যাওয়া শেষজন কি না? সেই বিভাজন লাগবে।

বিজ্ঞাপন

ভিডিও

ছবিরা কথা হয়। কথারাও ছবি। ধরে রাখা থেকে চলে যাওয়ায় ব্যাপ্ত যে ছায়া, তাকে ডাকনামটায় ডাকি। যুদ্ধশিশুর অকালপ্রয়াত যে মা, তারও একটা ছবি আছে পৃথিবীর মনে। ঘাসে বসা ফড়িঙটার পাশেই বীজ ফোটার শব্দ, সেই ছবিটা থেকে কেন দূরে সরে যাও হে পৃথিবী

ছায়ালিপি

ছবিরা কথা হয়। কথারাও ছবি। ধরে রাখা থেকে চলে যাওয়ায় ব্যাপ্ত যে ছায়া, তাকে ডাকনামটায় ডাকি। যুদ্ধশিশুর অকালপ্রয়াত যে মা, তারও একটা ছবি আছে পৃথিবীর মনে। ঘাসে বসা ফড়িঙটার পাশেই বীজ ফোটার শব্দ, সেই ছবিটা থেকে কেন দূরে সরে যাও হে পৃথিবী

Scroll to Top