ক্যাটাগরি বিহীন

আশাবাদী হওয়া এক প্রকার অসুখ। অসুস্থ হলে সারাই আছে, অসুখের সারাই নাই। আশা করার সুখ হচ্ছে—মাছি মারার মতো। মারতে পারলে মরল, না মারতে পারলে আবার মরবে। আশাবাদীর ইচ্ছাপূরণ লাগবেই।

তাই, আমি আশা করতেই থাকব।

10/08/2026

আলাপ

আলাপ

লেখা পুরোনো হয় না, পুরোনো হয় পাঠ। আবার পাঠও পুরোনো হয় না, নয়া নয়া নিড়ানি দিয়ে যায় ফসলের গোড়ায়। বের হয় পাতা, থোড়, ছড়া। এই করে নয়া, নতুন হয়।

কণাকবিতা

কণাকবিতা

পেচ্ছাব
রোদ্দুর, পাগল হওয়া আর কদ্দূর
একটু আগে জানাস, পেচ্ছাব করা লাগবে
পাগল হওয়ার পর যদি পেচ্ছাব পায়
চারদিকে কত সভা-সেমিনার
পতন, পুরস্কার বিতরণ
তখন আমি কোনদিক ফিরা মুতুম
পাগলের নাকি হিতাহিত জ্ঞান থাকে না!…

খনের বচন

খনের বচন

স্যালুট, নেহা বোরা

নেহা বোরা গণসংগ্রামের নতুন কলা তৈরি করছেন কি না— এমন আলাপ হতে পারে। সংগঠনকেন্দ্রিক আন্দোলনের যে ধারণা, সেখানে কৈফিয়তও হাজির হতে পারে। বিশেষ করে গত শতকেরও আগে থেকে যে চেষ্টা ভারতবর্ষের সংগঠন-ভাবনায় অনড়—এতে নেহাকে খেয়াল করা লাগতে পারে। এছাড়া নেতা ও নেতৃত্বের সিলসিলায়ও এক ধরনের টান তৈরি হওয়ার কথা। নেতা নাজিল হওয়ার বিষয়ও, আবার না-ও।

নেহা বোরা একেবারেই একা একজন মানুষ। একা হয়েই তিনি চলতে পছন্দ করেন বলে মনে হয়। তাঁর এই একাকীত্ব আরও একা মানুষের মধ্যে পরিসর ছড়িয়েছে। এর রাজনৈতিক ভাষণ কী হবে, তা বলতে পারব না। এর জন্য সংশ্লিষ্টজনেরা আছেন। বলতে পারি—নেহা ভাবনা তৈরি করেছেন; বাদী-বিবাদী সকলের জন্য।

স্যালুট, নেহা বোরা। আপনার জন্য একশ তেরো শব্দ।
…

Scroll to Top