খনের বচন

খনের বচন

স্যালুট, নেহা বোরা

নেহা বোরা গণসংগ্রামের নতুন কলা তৈরি করছেন কি না— এমন আলাপ হতে পারে। সংগঠনকেন্দ্রিক আন্দোলনের যে ধারণা, সেখানে কৈফিয়তও হাজির হতে পারে। বিশেষ করে গত শতকেরও আগে থেকে যে চেষ্টা ভারতবর্ষের সংগঠন-ভাবনায় অনড়—এতে নেহাকে খেয়াল করা লাগতে পারে। এছাড়া নেতা ও নেতৃত্বের সিলসিলায়ও এক ধরনের টান তৈরি হওয়ার কথা। নেতা নাজিল হওয়ার বিষয়ও, আবার না-ও।

নেহা বোরা একেবারেই একা একজন মানুষ। একা হয়েই তিনি চলতে পছন্দ করেন বলে মনে হয়। তাঁর এই একাকীত্ব আরও একা মানুষের মধ্যে পরিসর ছড়িয়েছে। এর রাজনৈতিক ভাষণ কী হবে, তা বলতে পারব না। এর জন্য সংশ্লিষ্টজনেরা আছেন। বলতে পারি—নেহা ভাবনা তৈরি করেছেন; বাদী-বিবাদী সকলের জন্য।

স্যালুট, নেহা বোরা। আপনার জন্য একশ তেরো শব্দ।
…